1. admin@bogurapost.com : admin :
নির্বাচনের জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে আছি: ফারুক-ই-আজম - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

নির্বাচনের জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে আছি: ফারুক-ই-আজম

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন কমিশন এবং সরকারে আমরা সবাই উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

ফারুক-ই-আজম বলেন, আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরনের কোনো নির্বাচন হবে না। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলতো।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি শুনেছি। সুনির্দিষ্ট বিষয়ে চট্টগ্রাম সফরে এসেছি। দুর্গাপূজা যেন সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার, জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম, জোরারগঞ্জ আনসার ব্যাটালিয়ন (৪ বিএন) সিনিয়র পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান, কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান, শহীদুল ইসলাম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews