বগুড়াপোস্ট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ৯০০ আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৫২৫ ও অন্যান্য অপরাধে জড়িত ৩৭৫ জন রয়েছে।
শনিবার এ তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ৯০০ আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৫২৫ ও অন্যান্য অপরাধে জড়িত ৩৭৫ জন রয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তলসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
Leave a Reply