1. admin@bogurapost.com : admin :
পেয়ারা খাওয়া হলো না বগুড়া দুপচাঁচিয়ার মাদ্রাসা ছাত্র নাকিবের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পেয়ারা খাওয়া হলো না বগুড়া দুপচাঁচিয়ার মাদ্রাসা ছাত্র নাকিবের

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৪১ বার

নিজস্ব প্রতিবেদক

পেয়ারা খাওয়া হরো না মাদ্রাসা ছাত্র নাকিবের। সোমবার দুপুরে বগুড়ায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নাকিব হোসেনের মৃত্যু হয়। দুপচাঁচিয়া উপজেলার সিএ অফিস মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাকিব হোসেন  ওই এলাকার নাসির হোসেনের ছেলে। এছাড়া নাকিব স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়াশোনা করতো৷
এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনাতন চন্দ্র সরকার।
তিনি জানান, মাদ্রাসা ছাত্র  নাকিবদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে রয়েছে পেয়ারা গাছ। আর পেয়েরা গাছ ঘেষেই বৈদ্যুতিক খুঁটি। নাকিব দুপুরে ওই গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে পা ফসকে যায় এবং নিজের ভারসাম্য রক্ষায় খুঁটির টানা তার ধরে। এতে বিদ্যুতায়িত হয়ে সে পুকুরের পানিতে ছিটকে পড়ে যায়৷ পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews