1. admin@bogurapost.com : admin :
প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির, যা বললেন ট্রাইব্যুনাল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির, যা বললেন ট্রাইব্যুনাল

  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৩৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে আদালত তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) প্যারোলে মুক্তির আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।

জানা গেছে, দীপু মনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর পাশে থাকতে মুক্তি চান।

ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।

এরপর গত ১৩ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে হাজারো ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নেন। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে বহু মানুষ হতাহত হন।

মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় ১৯ জুলাইয়ের এক মিছিলে পুলিশের গুলিতে স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ডা. দীপু মনির বিরুদ্ধে দায়ের করা মামলাটিও এ ঘটনার সূত্র ধরেই।

তদন্ত সংস্থা জানায়, তার বিরুদ্ধে গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার প্রমাণ পাওয়া গেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews