1. admin@bogurapost.com : admin :
প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়া: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়া: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়ার মধ্য দিয়ে প্রতিরক্ষা ও মানবিক অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করেছে।
মহড়ায় সাত দিনব্যাপী বহুপাক্ষিক কর্মসূচিতে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মহড়াটি পরিদর্শন করেন। এ মহড়া দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার প্রমাণ বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ মহড়ায় যুক্তরাষ্ট্রের ৯২ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য অংশ নিচ্ছেন। পাশাপাশি শ্রীলংকা বিমানবাহিনীর দুইজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডসহ আঞ্চলিক অংশীদাররা অংশগ্রহণ করছেন।

কর্মসূচির পুরো সময় জুড়ে উভয় দেশের সেনারা যৌথভাবে চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশ নেবে।

মার্কিন দূতাবাস জানায়, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ মহড়াটি প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি ভবিষ্যতের সংকট মোকাবিলায় দুই দেশের যৌথ সক্ষমতা আরো শক্তিশালী করবে।

বাস্তবসম্মত সংকটের অনুসরণে করা এই মহড়া আঞ্চলিক স্থিতিস্থাপকতা জোরদার, পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা আরো সুসংহত করার লক্ষ্যে কাজ করবে।

দূতাবাস আরো জানিয়েছে, এ কর্মসূচি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে ওয়াশিংটন ও ঢাকার টেকসই অংশীদারিত্বকে প্রতিফলিত করে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews