1. admin@bogurapost.com : admin :
প্রেমের টানে’ নিখোঁজ ৩ মেয়েসহ গৃহবধূ বগুড়া থেকে উদ্ধার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

প্রেমের টানে’ নিখোঁজ ৩ মেয়েসহ গৃহবধূ বগুড়া থেকে উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৬৫ বার

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে যাওয়ার পথে তিন মেয়েসহ নিখোঁজ গৃহবধূ খালেদা আক্তার রিতুকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বগুড়া সদর থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় রিতুর সঙ্গে থাকা মেহেদী হাসান নামে এক তরুণকেও আটক করা হয়েছে। আটক তরুণের সঙ্গে গৃহবধূ খালেদা আক্তার রিতুর প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানায় পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ মাস ধরে মোবাইল ফোনে বগুড়ার বাসিন্দা মেহেদী হাসান নামে এক তরুণের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মেহেদী ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। একই দিন ওই গৃহবধূ তিন মেয়েকে নিয়ে বাবা বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। পরে মেহেদীর সঙ্গে বগুড়ায় চলে যান তিনি। এদিকে নিখোঁজের ঘটনায় শনিবার বিকেলে বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে তদন্তের একপর্যায়ে পুলিশ তাদের বগুড়া থেকে উদ্ধার করে। প্রেমিক মেহেদী ও নিখোঁজ তিন মেয়েসহ গৃহবধূ পুলিশের হেফাজতে রয়েছে।

রিতুর বাবা আব্দুল আউয়াল ভুঁইয়া বলেন, ‘সকালে আমার মেয়ে ও নাতনিদের বগুড়ায় একটি বাড়িতে পাওয়া গেছে। ফোনে আমার বড় নাতনির সঙ্গে কথা বলেছি। পুলিশের সঙ্গে আমাদের লোকজন আছে। তারা বগুড়া থেকে রওনা দিয়েছে। তবে তাদের সঙ্গে থাকা ওই ছেলের সম্পর্কে আমার ধারণা নেই

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews