1. admin@bogurapost.com : admin :
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়ে শুক্রবার বাদ জুময়া বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির বগুড়া জেলা শাখা। মিছিলটি সরকারী আযিযুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিরেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শহর সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব, শহর সেক্রেটারী খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া রক্তখেকো, রক্তচোষা নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন।
সমাবেশে প্রধান অতিথি আরো বলেন বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরাইল যাওয়ার সুযোগ করে দিয়েছে। ইসরাইলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিমদের টাকায় ইসরাইল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইবোনদের হত্যা করবে তা মেনে নেয়া যায় না, যাবে না। ইসরাইলের ওপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও জানান ছাত্রশিবিরের এই নেতা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews