1. admin@bogurapost.com : admin :
ফ্যাক্টরিতে কাজে যাওয়া হলো না রেহেনা বেওয়ার  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ফ্যাক্টরিতে কাজে যাওয়া হলো না রেহেনা বেওয়ার 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় কাজের যাওযার পথে বালুবাহী ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে এক নারী পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ২য় বাইপাস মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক জব্দ করেছে পুলিশ।

নিহতের নাম রেহেনা বেওয়া। তিনি সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। এছাড়া মোটরসাইকেল থাকা দুই আরোহী আহত হয়েছেন তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেটে রওনা দেন রেহেনা বেওয়া।  পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়৷ এসময় ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews