নিজস্ব প্রতিবেদক
মুসলমানদের ধর্মীয় বৃহত্তর উৎসব রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের প্রধান আকর্ষণ হলো ঈদগাহে ঈদের জামাত। বগুড়ায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৃথক সময়ে। এবার প্রথম শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহিলাদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠে দক্ষিণ গেটের পাশে মহিলাদের নামাজের স্থান নিধারণ করা হয়েছে।
প্রধান ঈদ জামাত: বগুড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী ঈদের নামাজের ইমামতি করবেন। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় মসজিদ ও বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্য গুরুত্বপূর্ণ ঈদ জামাতসমূহ:
সকাল ৭:০০ টা: জামিল মাদ্রাসা।
সকাল ৭:৩০ টা: আজিজুল হক কলেজ মাঠ (পুরাতন ভবন), চকলোকমান লতিফপুর কেন্দ্রীয় ঈদগাহ।
সকাল ৭:৪৫ টা: মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ, বৃন্দাবনপাড়া ঈদগাহ।
সকাল ৮:০০ টা: কাটনারপাড়া ঈদগাহ, নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ, বগুড়া কটনমিল জামে মসজিদ, শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, সুলতানগঞ্জপাড়া সত্যপীরতলা ঈদগাহ, মালতিনগর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ।
সকাল ৮:০০ টা (প্রথম জামাত), সকাল ৯:০০ টা (দ্বিতীয় জামাত): ঠনঠনিয়া ঈদগাহ।
সকাল ৮:৩০ টা: দক্ষিণ ধাওয়াপাড়া বাইতুল সালাম জামে মসজিদ, ঠনঠনিয়া পশ্চিমপাড়া, ঠনঠনিয়া মাদ্রাসা, শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া বায়তুর রহমান জামে মসজিদ ঈদগাহ।
সকাল ৮:৪৫ টা: আলতাফুন্নেছা খেলার মাঠ।
সকাল ৮:০০ টা: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর ঈদের জামাত বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে নারীরাও অংশ নিতে পারবেন। এই জামাতের ইমামতি করবেন মাওলানা শাইখ আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া।
ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা জানান, বগুড়া শহরসহ জেলার ঈদগাহে জামাত শান্তিপুর্ণ ও সুষ্ঠভাবে সম্পুর্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। ঈদগাহ মাঠগুলোতে তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply