1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ছাত্রদল নেতাদের উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ছাত্রদল নেতাদের উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬

  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ( ৫ এপ্রিল) দুপুরে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের ওরফে সাদিক, শাখা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, রিফাত, আরমান, শুভ ও হাসান রয়েছেন। তাদের মধ্যে যোবায়ের ও সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতারা একটি দলীয় বৈঠক শেষে রেলস্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে ৮-১০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী দল লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঈন উদ্দীন বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে রাজনৈতিক পূর্ববিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা হামলার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews