নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
পরে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, র্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাসেম সবুজ, বগুড়া সিভিল সার্জন ডা. শফিউল আজম, জেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ জেলা ও উপজেলার বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।
দুপুরে জিলা স্কুলের আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply