1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে মুনলাইটের ঈদের নতুন পোশাক বিতরণ  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে মুনলাইটের ঈদের নতুন পোশাক বিতরণ 

  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার
নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধিতা উত্তোরণ ও সমাজসেবায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে সারা দেশের সেরা সংগঠন সম্মান প্রাপ্ত ২০২২ মানবিক সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত বগুড়ার গাবতলী উপজেলা বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপার সুবাদবাজারে মুনলাইট অর্টিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শনিবার সকালে এই পোশাক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক বিতরণ করেন বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান।
মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেশ বরেণ্য শিক্ষক ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশনারা বেগম রানী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাঈম হোসেন, বাগবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা  মো তানভিরুল ইসলাম, মুনলাইট চিলড্রেনস হোম এর সহ-সভাপতি মনজুরুল হক টুটু, ভান্ডারপাইকা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা জাহান, মুনলাইট আর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক তানিয়া আক্তার, আব্দুর রহিম, অভিভাবক  লিপি বেগম,সালমা বেগম, শিক্ষার্থীর সানজিদাসহ অনেকেই।
প্রধান অতিথি বলেন , প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে হবে। তাদেরকে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মুনলাইট এর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবানদের এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদে ছেলেদের পাঞ্জাবি  ও  পাজামা,মেয়েদের থ্রি পিস প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মুনলাইট উইকেয়ার হেলথ কমপ্লেক্স, মুনলাইট পাবলিক লাইব্রেরী, মুনলাইট থেরাপি সেন্টার, মুনলাইট প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।
সবশেষে, প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন ফসল হিসেবে তিল চাষ সম্প্রসারণের জন্য কৃষি গবেষণা ইনস্টিটিউ এর মাধ্যমে প্রাপ্ত ঐ এলাকার প্রায় একশ কৃষকদের তিলের বীজ বিতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews