বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের নামে করা ফুটবল স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে রাতারাতি লাগানো ব্যানার খুলে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এই ব্যানার খুলে ফেলেন।
৫ আগস্ট ক্ষমতার পালা বদলে এ স্টেডিয়ামে নাম ডেকে দিয়ে কে বা কারা আরাফাত রহমান কোকোর নামে সাইনবোর্ড গেটে লাগিয়ে দেয় এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ছবিতে রং দিয়ে মুছে দেয়।
এ ঘটনা বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টিতে আসলে তারা সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু কয়েকদিনে সাইনবোর্ড না খোলায় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বৃহস্পতিবার উক্ত সাইনবোর্ড খুলে দেন।
এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনাসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি’র নেতারা, প্রতিহিংসামূলক কোন ঘটনা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সেই লক্ষ্যে কে বা কাহারা সাইনবোর্ড লাগিয়েছিল সেটা আমরা খুলে ফেলে দেওয়া হল।
গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর অতি উৎসাহী কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ নেতার নামে প্রতিষ্ঠিত ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার ছেলের নামে ব্যানার লাগিয়ে দেয়।
উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজউদ্দিনের ছেলে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন নিজ্ব অর্থায়নে তার বাবা নামে ফুটবল স্টেডিয়াম করেছিলেন।
Leave a Reply