নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরতলীর ১৪ নং ওয়ার্ডের ছিলিমপুরের গরুর মাংস ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫)এর অন্ডোকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুবৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) রাতে বাড়িতে ফেরার পথে সিলিমপুর পশ্চিম পাড়া গোরস্থানের সামনে এ দুঘটনা ঘটেছে। এতে আলমগীর গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, আহত আলমগীর রাতে ছিলিমপুর পশ্চিম পাড়া গোরস্থানে পৌছা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা জঙ্গলের ভেতর থেকে বের হয়ে এসে তার অন্ডকোষে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা ১ লক্ষ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই দুর্বৃত্তরা। এতে আলমগীর হোসেন গুরুতর আহত হয়ে পড়ে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে দেন।
ইন্সপেক্টর আরও জানান, এ ঘটনায় দুবৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply