1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম আটক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম আটক

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭৭ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে সিয়াম হোসেন (২২) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার  (২০ জুন) রাত ১১টার দিকে সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

আটক সিয়াম হোসেন সেউজগাড়ী রেল কলোনি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
অভিযানের সময় সিয়াম পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা তাঁকে ঘিরে ফেলে। পরে কৌশলী পদক্ষেপে তাঁকে আটক করা হয়।
অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী। এলাকায় সে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারের পর সিয়ামকে বগুড়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews