বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা । শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।
মেহেদী হাসান(২৬) বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। সে থাই মিস্ত্রি হিসেবে কাজ করতো।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মেহেদী হাসান কনসার্ট দেখতে গেলে কয়েকজন যুবক তার পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে ই সে মারা যায়।তার মরদেহ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটাল মর্গে রয়েছে।
অপরাধীদের ধরতে অভিযান চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
Leave a Reply