1. admin@bogurapost.com : admin :
বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে নগরে আনন্দ র‌্যালি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে নগরে আনন্দ র‌্যালি

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে নগরে আনন্দ র‌্যালি বের হয়।  শনিবার (২৫ এপ্রিল)  বিকেলে শহীদ খোকন পার্কে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে নগরের আনন্দ র‌্যালি বের হয়। প্রধানমন্ত্রী তরেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে এটি দেশের ১৩ তম সিটি কর্পোরেশন হয়। আনন্দ র‌্যালি পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বায়কারী কেএম খায়রুল বাশারের সভাপতিত্বে ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শো: শোরকানা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির উপদেষ্টা ডা. শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews