1. admin@bogurapost.com : admin :
বগুড়ার আদমদিঘিতে পেনশন দিতে চেয়ে সেনাবাহিনীর ভুয়া সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার আদমদিঘিতে পেনশন দিতে চেয়ে সেনাবাহিনীর ভুয়া সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার 

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদিঘিতে মৃত পুলিশ সদস্যের পরিবারকে পেনশনের টাকা দেওয়া হবে বলে তদন্ত করতে এসে কাশেম আলী (২৫) নামের এক সেনাসদস্যের ভুয়া পরিচয়দানকারীকে জনতা আটক করে সেনাবাহিনী ও পুলিশে সোর্পদ করেছেন।

 বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ভুয়া সেনাসদস্য কাশেম আলী সিলেটের গোপালগঞ্জ উপজেলার পশ্চিমভাগ তেরাগুলি গ্রামের মৃত মিদ্দির আলীর ছেলে। এ ঘটনায় আদমদীঘির পুশিন্দা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৮টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মুরইল বাসায় তার সাথে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ফারুক আহমেদ গল্প করার সময় কাশেম আলী নামের ওই ব্যক্তি নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে তাদের একটি ছবি দেখিয়ে বলেন এই লোক পুলিশ বাহিনীতে চাকরি করতেন।

তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী পেনশনের কিছু টাকা পেয়েছেন। অবশিষ্ট টাকা দেওয়ার জন্য আমি তদন্ত করতে এসেছি। তদন্ত শেষে তিনি পেনশনের টাকা পাবেন। এমন কথায় তাদের সন্দেহের সৃষ্টি হলে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য ফারুক আহমেদ কাশেম আলী নামের যুবককে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে ও থানায় খবর দেন।

সেনাবাহিনী ও পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সেনাবাহিনীর সদস্য নন বলে স্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, মূলত তিনি প্রতারণা করার জন্য এলাকায় এসেছিলেন। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর আর্মি ট্রাউজার, আর্মি কমান্ড গেঞ্জি, মুজাসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, সোমবার গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য পরিচয়দানকারি কাশেম আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews