1. admin@bogurapost.com : admin :
বগুড়ার আদমদিঘীতে কোরবানির গরু আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার আদমদিঘীতে কোরবানির গরু আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের

  • আপডেট সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৯৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদীঘিতে কোরবানি গরু নিয়ে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে অহানা আবিদ দোহা (১৫) নামের এক স্কুল ছাত্রের প্রাণ গেছে। সোমবার (১৭ জুন) সকালে আদমদিঘী  উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে বাবলা তলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত অহানা আবিদ দোহা (১৫) উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে ও স্থানীয় সাংবাদিক হাফিজার রহমানের নাতি।

জানা যায়, সোমবার সকালে অহানা আবিদ দোহা পাশ্ববর্তী একটি খামারে কোরবানি দেওয়ার জন্য গরু নিতে যায়। গরু নিয়ে ভটভটির চালকের পাশে সিটে বসে সে বাড়িতে ফিরছিল। এসময় বগুড়া-নওগাঁ মহাসড়কে বাবলা তলা নামক স্থানে পৌঁছালে মোড় ঘুড়ানোর সময় ভটভটি উল্টে যায়। এতে করে গুরুতর আহত হয় অহানা আবিদ দোহা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দাদা সাংবাদিক হাফিজার রহমান জানান, ওই খামার থেকে কোরবানি দেওয়ার জন্য গরু কিনে রাখা ছিলো। বলা ছিলো ঈদের দিন সকালে নিয়ে আসবো। আজ সোমবার  সকালে আমার নাতি আবদার করছিলো সে গরু নিতে খামারে যাবে। গরু নিয়ে আসতে হয়তো গরুটি লাফালাফি করার জন্য এমন দুর্ঘটনা হয়েছে। এভাবে মৃত্যু হবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমার পরিবারে আজ ঈদের আনন্দের বদলে শোকের ছায়া নেমে এসেছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews