1. admin@bogurapost.com : admin :
বগুড়ার আদমদীঘিতে ভোটের বিনিময়ে জিলাপি, অতঃপর জরিমানা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার আদমদীঘিতে ভোটের বিনিময়ে জিলাপি, অতঃপর জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮৪ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে এক ভোট কেন্দ্রের পাশে প্রার্থীর পক্ষে স্লিপে জিলাপি দিয়ে ভোট সংগ্রহের অভিযোগে জালাল হোসেন নামের এক জিলাপি বিক্রেতার পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের অন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে অন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে জনৈক জালাল হোসেন জিলাপি বিক্রি করছিলেন। তার দোকানে জনৈক এক প্রার্থীর পক্ষে স্লিপে ভোটারদের এক কেজি করে জিলাপি দিয়ে ভোট সংগ্রহ চলছে।

এমন সংবাদের ভিক্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেখানে অভিযান চালিয়ে জালাল হোসেনে জিলাপির দোকান থেকে ছাতিয়ানগ্রাম ইউপির তিন নম্বর ওয়ার্ড সদস্য মহসিন আলীর সিল দেয়া শতাধিক স্লিপ জব্দ করেন এবং জিলাপির বিনিময়ে ভোট সংগ্রহের অভিযোগে জিলাপি বিক্রেতা জালাল হোসেনের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে ওই স্লিপ কোন প্রার্থীর পক্ষে তার বলেননি জিলাপি বিক্রেতা জালাল হোসন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশের ভোট কেন্দ্রের জিলাপি দোকানপাট গুটিয়ে নিয়ে চলে যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews