1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের ধানী জমি দখল ও  ভরাটের কাজ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের ধানী জমি দখল ও  ভরাটের কাজ

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুর মুরইল মৌজায় ধানী জমিতে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন  মাটি ভরাটের কাজ করছে। পৈত্রিক সম্পত্তিতে প্রাপ্ত উক্ত জমির মালিক বগুড়া শহরের কানুছগাড়ী এলাকার নাহিদ চৌধুরী। কিন্তু উক্ত জমিতে গত সপ্তাহে নাহিদ চৌধুরীর চাচাত ভাইয়েরা বেডা নামের একটি প্রতিষ্ঠানকে দখলে দেওয়ার জন্য মাটি ভরাটের কাজ শুরু করে। এরপর নাহিদ চৌধুরী ১২ সেপ্টেম্বর বগুড়া আদালতে মামলা দায়ের করলে বিচারক ১৪৪ ধারা জারি করেন। রোববারও সেখানে মাটি ভরাটের কাজ চলছে বলে জানা গেছে।
বগুড়া- নওগাঁ সড়কের পাশে কাহালু উপজেলার মুরইল মৌজার সাড়ে ৭৫ শতাংশ জমিতে ধান লাগানো ছিল। সেই জমিতে গত সপ্তাহে নাহিদ চৌধুরীর বাবার শরিক বগুড়ার লতিফপুর  কলোনী মৃত খয়বর আলী চৌধুরীর ছেলে  সৈয়দ মোঃ আতোয়ার হোসেন চৌধুরী (৬৫) ও কাটনার পাড়ার মৃত সৈয়দ আহমেদ আলীর ছেলে সৈয়দ ফারুক আহমেদ (৫৪)গংরা মাটি ভরাটের কাজ করে দখলে নিয়ে বিক্রির চেষ্টা করে আসছেন। এ অবস্থায় জমির মালিক মোছাঃ নাহিদ চৌধুরী গত ১২ সেপ্টেম্বরে বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সৈয়দ আতোয়ার হোসেনকে প্রধান করে ৯ জনের নামে মামলা দায়ের করলে আদালতের  আদেশক্রমে  উক্ত সম্পত্তিতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটাতে উভয় পক্ষকে নিষেধাজ্ঞা প্রদান করে কাহালু থানার এ এস আই মোঃ জালাল উদ্দীন গত ১৭-০৯-২৪ ইং তারিখে একটি নোটিশ জারী করেন। এর  পরেও প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত সম্পত্তিতে মাটি ভরাটের কাজ ও সীমানা প্রাচীর নির্মাণ করছেন।
 এ ব্যাপারে কাহালু উপজেলা সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি জানান, উক্ত জমিতে আদালতের ১৪৪ ধারা বলবত রয়েছে। ১৪৪ ধারা থাকা পর্যন্ত উক্ত সম্পত্তিতে যে কোন প্রকারের শান্তি শৃংখলা অবনতি না ঘটাতে উভয় পক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান জানান, বিষয়টি যেহেতু জমি জমা সংক্রান্ত  উপজেলা  ভূমি অফিস তদন্ত করে ব্যবস্থা নিবেন।
 উল্লেখ্য, নাহিদ চৌধুরীর চাচাত ভাইয়েরা উক্ত জমি বেডা নামের একটি ঔষধ কোম্পানির নিকট বিক্রির পায়তারা করার লক্ষে তাদের সহযোগীতায় মাটি ভরাটের কাজ করছে বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews