নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালুতে একটি আলুর হিমাগারে অবৈধ ভাবে প্রায় ৫ লাখ মুরগির ডিম মজুদ করার অপরাধে ষ্টোর মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে বগুড়া – নওগাঁ মহাসড়কের পাশে কাহালুর মুরইল এলাকায় স্থাপিত আফরিন কোল্ড স্টোরেজে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ।
এসময় ঐ কোল্ড ষ্টোরেজে ৪ লাখ ৮৮ হাজার ৩ শ ৮৮ পিস ডিম মজুদ অবস্থায় পাওয়া যায়। ডিমের বাজারে অস্থিরতা বৃদ্ধি করতে অসৎ উদ্দেশ্যে এসব ডিম মজুদ করা হয়। মজুদকৃত ডিম দ্রুত বাজার জাত করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহবুব হাসান চৌধুরী সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাহালু উপজেলা নিবাহী কমকর্তা ইউএনও মেরিনা আফরোজ জানান, গোপন সংবাদে জানতে পারি আলুর ষ্টোরে প্রায় ৫ লাখ ডিম রাখা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে ষ্টোর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ডিমগুলো দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply