1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে আস্রায়ন প্রকল্পের ৬ বছরের দুই শিশু ধর্ষণের শিকার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার কাহালুতে আস্রায়ন প্রকল্পের ৬ বছরের দুই শিশু ধর্ষণের শিকার

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩২৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আস্রায়ন প্রকল্পে  এই ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, আবাসন প্রকল্পের  বাসিন্দা নুর ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  আব্দুল হান্নান।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার( ১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে৷

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews