1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৩ বার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে ১ হাজার ৬ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালু অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবিদুর রহমান,  বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার, মাসুদ রানা সহ ক্ষুূদ্র ও প্রান্তিক কৃষকরা  উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ২৩/২৪ অর্থবছরে খরিপ ২৪/২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদণা কর্মসূচির  আওতায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬ শ ক্ষুদ্র  ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি পর্যায়ক্রমে বিনামূল্যে  বিতরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews