1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে গণপিটুনিতে অজ্ঞাত গরু চোর নিহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে গণপিটুনিতে অজ্ঞাত গরু চোর নিহত

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার
কাহালু (বগুড়া)  প্রতিনিধি
বগুড়ার কাহালুতে গরু চুরি করতে এসে গণ পিটুনিতে এক চোর নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার
নারহট্র ইউনিয়নের বোরাইল গ্রামে গণপিটুনিতে গরু চোর নিহত হওয়ার  ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০।
 পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, ঐ রাতে গরু চোরের ৭/৮ জনের একটি সংঘবদ্ধ  দল বোরাইল গ্রামের মোঃ মতিউর রহমানের বাড়িতে গরু চুরি করতে গেলে বাড়ির মালিক মতিউর ও প্রতিবেশিরা টের পেয়ে তাদের আটক করার চেষ্টা করে। এসময় সংঘবদ্ধ চোরের অন্য সদস্যরা পালিয়ে গেলেও অজ্ঞাত এক চোর গ্রামবাসীর হাতে ধরা পড়ে। ধৃত চোরের পরিচয় গ্রামবাসী বারবার জানতে চাইলেও সে পরিচয় দেয়নি। পরে গ্রামবাসী ধরে গণপিটুনি দিলে ঐ অজ্ঞাত চাের ঘটনা স্থলেই নিহত হয়। বুধবার সকালে কাহালু থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে তার  মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় পুলিশের উর্ধতন কর্মকর্তা  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোঃ শাহীনুজ্জামান জানান, গণপিটুনিতে অজ্ঞাত এক চোর নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে৷

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews