1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে গণপিটুনিতে গরু চোর নিহতের পরিচয় মিলছে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে গণপিটুনিতে গরু চোর নিহতের পরিচয় মিলছে

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার
কাহালু ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে গোয়াল ঘর থেকে  গরু চুরি করতে এসে গণ পিটুনিতে মোঃ আলাউদ্দিন( ৪০)  নামের এক চোর নিহত হয়েছে। বুধবার রাত ২টার দিকে  উপজেলার নারহট্র ইউনিয়নের বোরাইল গ্রামে গণপিটুনিতে গরু চোর নিহত হওয়ার  ঘটনা ঘটে।
পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, ঐ রাতে গরু চোরের ৭/৮ জনের একটি সংঘবদ্ধ  দল বোরাইল গ্রামের কৃষক মোঃ মতিউর রহমানের বাড়িতে গোয়াল ঘর থেকে গরু চুরি করতে গেলে বাড়ির মালিক মতিউরের ছেলে নূর আলম চোরদের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাহিরে এসে চিৎকার দিলে প্রতিবেশি সহ গ্রামবাসী চোরদের আটক করার চেষ্টা করে। এসময় সংঘবদ্ধ চোরের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আলাউদ্দিন গ্রামবাসীর হাতে ধরা পড়ে।  গ্রামবাসী তাকে গণপিটুনি দিলে আলাউদ্দিন  ঘটনাস্থলেই নিহত হন। আলাউদ্দিন জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামতলা গ্রামের মোঃ হায়দার আলির ছেলে। গতকাল বুধবার সকালে কাহালু থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার  মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন । এঘটনায় কাহালু ও নন্দীগ্রাম থানার দায়িত্ব প্রাপ্ত সার্কেল  বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওমর আলী ও কাহালু থানার ওসি মোঃ শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীনুজ্জামান জানান, ধৃত গরু চোর গণপিটুনিতে  নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতি সহ প্রায় ৮টি মামলা রয়েছে। মরদেহটি বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews