1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে দেবরের ধাক্কায় প্রাণ গেল ভাবির  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে দেবরের ধাক্কায় প্রাণ গেল ভাবির 

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে বাড়ির পানি নিস্কাশনের ড্রেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির সময় বড় ভাইয়ের স্ত্রী রওশন আরা বেগম (৬০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে  রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বীরকেদার ইউনিয়নের বানিয়াদিঘী পূর্বপাড়া গ্রামে। রওশন আরা বেগম ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

জানা গেছে, উপজেলার বানিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সেকেন্দার আলীর (৬৭) সাথে তার ছোট ভাই আব্দুল মাজেদ (৫৫) ও ভাতিজা রাফির (১৯) মধ্যে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বাড়ির ড্রেনের পানি যাওয়া নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এসময় রওশন আরা তার স্বামীকে রক্ষার জন্য এগিয়ে আসলে তিনিও গুরুতর আহত হন।

পরে তাকে পাশের দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সোয়া ৪টার দিকে তিনি মারা যান। সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে গিয়ে রওশন আরা বেগমের মরদেহ কাহালু থানায় নিয়ে আসে।

সোমবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সেকেন্দারের ছোট ভাই আব্দুল মজিদ ও তার ভাতিজা রাফিকে আটক করেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  শাহিনুজ্জামান শাহিন রওশন আরার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews