1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে: এমপি বাদশা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে: এমপি বাদশা

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৮১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদর আসনের সংসদ সদস্য জননেতা রেজাউল করিম বাদশা বলেছেন, বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে বগুড়া। দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে আগামীতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে বগুড়ায়।এ জন্য বগুড়াবাসীদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।বৃহস্পতিবার বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ইতিহাস চর্চা পরিষদ বিষয়ে উপস্থাপনার জন্য শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।বগুড়া ইতিহাস চর্চা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম রাজিউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় টিএমএসএস মহিলা মার্কেটের কনভেনশন সেন্টারে রাত ৮টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড.এ কে এম মাহবুবর রহমান,টিএমএসএসের নির্বাহী প্রধান অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,বিশিষ্ট চিকিৎসক ডা মশিয়ুর রহমান,প্রবীণ চিকিৎসক ডা:সি এম ইদরিস,বগুড়া সরকারি মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড.বেলাল হোসেন,বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড.সাহিদুর রহমান।

 

মতবিনিময় সভায় বগুড়ার উন্নয়ন ভাবনার উপর উত্থাপিত প্রস্তাবনা উপস্থাপন করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের নির্বাহী সদস্য ও টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ড.মতিউর রহমান।সভায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দীর্ঘ উন্নয়ন বঞ্চিত বগুড়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন,বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সহ-সভাপতি জিয়াউর রহমান,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড.আহমেদ আবদুল্লাহ,বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড.মেহেদী মোহাম্মদ, বগুড়া বার সমিতির সাবেক সভাপতি এ্যাড. আতাউর রহমান খান মুক্তা,বিআরটিসি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল, টিএমএসএসের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, এ্যাড.সহল হোসেন,অধ্যাপক রবিউল ইসলাম, নজিবর রহমান জিয়া,অধ্যাপক জুলফিকার আলি ভুট্টাে,হাসানুজ্জামান রানা,মো:ফজলুল হক প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে বগুড়ার আড়াই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণে বগুড়া বিলুপ্ত নবাববাড়ি সহ বেহাল হওয়া প্রত্নতাত্ত্বিক স্থাপনা পুনরুদ্ধারের পাশাপাশি অবহেলায় পড়ে থাকা শতাধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধিন ন্যস্ত করনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews