1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে দুঃস্থদের মাঝে ১০টি গরু ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীতে দুঃস্থদের মাঝে ১০টি গরু ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার

নিজস্ব প্রতিবেদক 

দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টার-এর আর্থিক সহযোগিতায় বগুড়ার গাবতলীতে দুঃস্থ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গরু ও উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুঃস্থদের মাঝে ১০টি গরু এবং উপজেলার ২০টি স্কুলের ৯৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার। প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা সমবায় অফিসার জয়নুল আবেদীন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের চেয়ারম্যান ইউ সুং জু এবং সংগঠনের বাংলাদেশের পরিচালক মাহবুবুর রহমান ছোটন,বিশিষ্ট ব্যবসায়ী আলাল উদ্দীন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদুর রহমান বাপ্পি। এ সময় আরও উপস্থিত ছিলেন নাড়ুয়ামালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সম্রাট হোসেন, বুলবুল আহমেদ, জিয়াউর রহমান জেবু, সোহাগ সরকার, রাসেল সরকার, মতিউর রহমান মতিসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews