বগুড়ার গাবতলীতে সোনাকানিয়া বিলের দখল ও ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) মৃত্যু। রোববার ( ২২জুন) সকাল ১০টায় উপজেলা মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে মহিষাবান ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েলের সাথে সোনাকানিয়া বিলের দখল ও ভাগবাটোয়ারা নিয়ে প্রতিবেশি তাজেলসহ কতিপয় ব্যক্তির দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে রবিবার দুপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের জুয়েল ও তাজেলসহ ৩/৪জন আহত হন। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নেয়। এদের মধ্যে জুয়েল প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত জুয়েলকে বিকেলে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রতিপক্ষ তাজেল মাথা জখম প্রাপ্ত হয়েছেন।
থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply