নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি সোমবার বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইলে বগুড়া জেলা বিএনপি মানবাধিকার সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়, আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি গাবতলীর এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে জেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরা অনুষ্ঠানে এসে ২৭৫জন রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন উত্তরের বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, ক্বারী আব্দুর শুকুর, মাওলানা মোস্তাফিজ, মাওলানা হাফেজ মহিবুল্লাহ ।
এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, আব্দুল গফুর, আবু হাসনাত শাহীন, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন বুলবুল, খোরশেদ আলম জুয়েল, হামিদুল হক শিলু, মোস্তফা কামাল কনক, সফিকুল ইসলাম, সেলিম, আব্দুল গনি, আনিছার রহমান পাশা, সহিদুল ইসলাম।
অনুষ্ঠানের আয়োজক সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় ২য় বারের মতো এ আয়োজন। কুরআনের আলো ছড়িয়ে দিতে প্রতন্ত অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করতে আগামীতে প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রথম পর্ব বাছাইয়ে উত্তীর্ণদের ৭২জনের মাঝে ইয়েসকার্ড দেওয়া হয় ও জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply