1. admin@bogurapost.com : admin :
বগুড়ার চকসূত্রাপুরে সেনাবাহিনীর ব্লক রেইড: বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১০ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার চকসূত্রাপুরে সেনাবাহিনীর ব্লক রেইড: বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১০

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৮৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের অন্যতম মাদকের স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে নিয়ে শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা। অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায় ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে । সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বাড়িতে তালা দিয়ে সটকে পড়লেও সেনাসদস্যরা তালা ভেঙ্গেই উদ্ধার করেন মাদকদ্রব্য। প্রাথমিক গণনা অনুযায়ী অভিযানে ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দা সহ ছোট বড় ৩০ টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়৷
অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল।এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews