1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটের গোসাইবাড়ি কলেজের পরীক্ষার্থী ৪, কেউ পাশ করেনি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার ধুনটের গোসাইবাড়ি কলেজের পরীক্ষার্থী ৪, কেউ পাশ করেনি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটের গোসাইবাড়ী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪ জন অংশ গ্রহন করে কেউ পাস করতে পারেনি। খাতা কলমে ছাত্রী থাকলেও ভবন নেই,  ক্লাস হয়না ২৫ বছর এমনি ভাবে চলছে এ কলেজ। বৃহস্পতিবার এইচএসসির ফলাফল প্রকাশিত হলে কলেজের শিক্ষার্থীদের এফ ফলাফল দেখা গেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, বগুড়া জেলার ধুনট গোসাইবাড়ী মহিলা কলেজে ভবন নেই।  ১৯৯৯ সালে কলেজ প্রতিষ্ঠা হলেও ২০০১ সাল থেকে ছাত্রী ভর্তির অনুমতি পেয়েছিল।   তবে কলেজে  সেই শিক্ষক এবং কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় না। মাঝে মাঝে সরকারী ভাতা এলেও সেই টাকার ভাগ নেন তিনি। যাদের ভর্তি দেখানো হয় তারা অন্য প্রতিষ্ঠানে ক্লাস করে।। ২৫ বছর হলো সেখানে শিক্ষা  কার্যক্রম চলে না। খাতা কলমে শিক্ষার্থী থাকলেও ক্লাস হয় না।
কলেজের সচিব মহব্বত আলী জানান, কতজন ভর্তি হয়েছে এবং পাশ করেছে তা অধ্যক্ষ জানায়নি।  সব কিছু তার হেফাজতে থাকে। তবে অধ্ষক্ষ যাদের গোপনে ভর্তি করান সেই ছাত্রীরা অন্য কলেজে পড়ালেখা করে।  শিক্ষক নিয়োগ দিয়েছেন যাদের তারাও ছাত্রী না থাকায় কলেজে আসেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভাষক জানান, এই জাহাঙ্গীর আলম অধ্যক্ষ হওয়ার পর কাকে কোন পদে নিয়োগ দেন কেউ যানেনা। কলেজে ছাত্রী আসে না। কি করবো কলেজে গিয়ে।
ওই কলেজের সাবেক অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, আওয়ামী লীগের সময়ে আমাকে বাদ দিয়ে জাহাঙ্গীর আলম নামের একজনকে অধ্যক্ষ করার পর থেকে কলেজের করুন অবস্থা। এখানে আর কেউ ক্লাস নিতেও আসেনা। ছাত্রীরাও আসেনা।
বর্তমান অধ্যক্ষ জাহাঙ্গীর  আলম বলেছেন,  চারজন পরীক্ষার্থীর কেউ পাশ করেনি। নিউজটা করবেন না। দেখা করবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews