1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, শ্রাবণী এখন শ্রাবণ : এলাকায় চাঞ্চল্য - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ধুনটে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, শ্রাবণী এখন শ্রাবণ : এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে শ্রাবনী আক্তার খুশি (১৫) নামের এক তরুনী মেয়ে থেকে ছেলে হিসেবে রুপান্তর হয়েছে। শ্রাবণী আক্তার খুশি এখন ওমর ফারুক শ্রাবণ হয়েছে। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে। তাকে দেখার জন্য আশেপাশের গ্রামের মানুষ খুশির বাড়িতে ভীড় করছে।
জানা যায়, শ্রাবনী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এক বছর থেকে আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায়। গত ৬ মাস আগে থেকে শ্রাবণী কে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার। এদিকে শনিবার সকালে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।
সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভিড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।
শ্রাবনী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রুপান্তরিত হওয়ায় আমার কোন দুঃখ নেই। বাবা কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।
এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান, আমার মেয়ের আচারণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। গত ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়ীতে আসি। পরে আমার বাড়ীর মুরব্বীদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোষাক পড়িয়ে দেই। শনিবার সকালে মুরব্বীদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিলো। কোন ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রুপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews