1. admin@bogurapost.com : admin :
বগুড়ার নবাগত ডিসি তৌফিকুর রহমান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার নবাগত ডিসি তৌফিকুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান। খুলনা জেলা প্রশাসক তৌফিকুর রহমানকে বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (৮ নভেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তৌফিকুর রহমান গত ৪ মাস ধরে খুলনায় দায়িত্বরত আছেন। গত ৩১ আগস্ট তাকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ১১ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পূর্বে অর্থ বিভাগের উপ সচিব ছিলেন ও তার পূর্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ঢাকা নটরডেম কলেজ থেকে ১৯৯৪ সালে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্র্যাজুয়েশন করেন (বিএসসি ইঞ্জিনিয়ার) ২০০২ সালে। ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩ সালে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews