1. admin@bogurapost.com : admin :
বগুড়ার বহুল আলোচিত তুফান সরকারের স্ত্রী, শ্বশুর ও শাশুড়ী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ার বহুল আলোচিত তুফান সরকারের স্ত্রী, শ্বশুর ও শাশুড়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩২২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া শহরের শীর্ষ সন্ত্রাসী ও বহুল আলোচিত কারাবন্দি তুফান সরকারের স্তী, শ্বশুর ও শাশুড়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো তুফান সরকারের স্ত্রী আইরিন আক্তার সোনালী (২০), শ্বশুর আলোচিত ফেনসিডিল কারবারি আলম আকন্দ (৪৮), শাশুড়ি তাসলিমা আক্তার তাসলি (৪০)। অভিযানকালে তাদের বাড়ি থেকে বেশকিছু ফেনসিডিল ও ধারালো অস্ত্র পাওয়া যায়।

সূত্র জানায়, গোপন সংবাদেরভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান চলে। এসময় আলমের ৪তলা বাড়িসহ তার দুটি বাড়িতে অভিযান চলে। অভিযানকালে মাদক কারবারি ওই তিনজনকে গ্রেফতার, ফেনসিডিল এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আলম ও তার স্ত্রী তাসলি ১০-১২টি করে মাদক মামলার আসামি। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews