বগুড়ায় জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ডিমের খাচির মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকের উপর থেকে তাদেরকে আটক করে।গ্রেপ্তারকৃতরা হলো লালমনিরহাট সদর উপজেলার সৈয়দ মোড় চুড়িপট্টি এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মো: আনোয়ারুল ইসলাম(৪২), একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো: মাহাবুব ইসলাম (৪০)।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও মিডিয়া) সুমনরঞ্জন সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে উক্ত স্থান থেকে ট্রাকের ব্যবহারিত ডিমের খাঁচার মধ্যে থাকা মালামাল ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
Leave a Reply