1. admin@bogurapost.com : admin :
বগুড়ার রায় মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল কে সংবর্ধনা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার রায় মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল কে সংবর্ধনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৪৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইনছান আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য শাহ আলম, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম মিঠু, মাষ্টার মোজাফফর রহমান, মতিউর রহমান মতি, আবু তালহা সেলিম, প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, ১০ম শ্রেনীর শিক্ষার্থী সামিউল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাকটিভিটিস করতে হবে।পরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি সহ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে, শিক্ষার্থী সহ দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক  মাওঃ মোঃ আবু ইমরান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews