নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ ও ১৭ জুন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃক যুবকরা হলো, কামরান মন্ডল শামীম (৩৮), রাকিব মন্ডল (৩২) ও মো. সাকিব (২২)। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ।
জানা গেছে, গত ১১ এপ্রিল মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তি রানিরহাট এলাকায় অপহরণ, মারধর ও অর্থ লুটের শিকার হন। পরে তিনি শাজাহানপুর থানায় দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তার কাছ থেকে ২৮,৫০০ টাকা, মোবাইল ফোন, বিকাশের মাধ্যমে আরও অর্থ এবং মোটরসাইকেল বন্ধক রেখে ১ লাখ টাকা আদায় করে অপহরণকারীরা।
তদন্তে পুলিশ ১৩ ও ১৭ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে অস্ত্র ও দাঙ্গাসহ চারটি এবং কামরান শামীমের বিরুদ্ধে একটি হত্যা মামলার সংশ্লিষ্টতা রয়েছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, বাকী আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
Leave a Reply