নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান মিয়া (৩৫) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৫)।
নিহত চান মিয়া বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাবিল এন্টারপ্রাইজ নামের ঢাকা-বগুড়া বাসের চালক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, পাঁচ বছর ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হন চান মিয়া। বাড়ি থেকে ২০০ গজ দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠ। এ সময় রাস্তা হওয়ার জন্য প্রথমে ছেলেকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করে দিয়ে নিজে ডিভাইডার টপকে পার হতেই ঢাকাগামী একটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা ও ছেলে। ঈদের দিনে এই মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশে চরম শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় বাসটি আটক করা সম্ভব হয়নি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply