1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শাজাহানপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আবু হুরাইরা আকন্দ (১৯)  বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নং ওয়ার্ড সভাপতি এবং শাজাহানপুর উপজেলার শাকপালা উত্তরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।এসময় ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, আটককৃত আবু হুরাইরা ও তার সহযোগী পলাতক আসামি মো. রিফাত সহ আরও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আহ্বানে বাঁশবাড়িয়া এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল ফেলে যায়, যা পরবর্তীতে জব্দ করা হয়েছে। এ ঘটনা এসআই মো. আবু জারা বাদী হয়ে শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে । আটককৃতকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews