1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী আল-আমিন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী আল-আমিন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আল-আমিন হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরদীঘি স্ট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় শত শত নারী-পুরুষ আল-আমিন হত্যার বিচার দাবিতে স্লোগান দেন।
প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভে নিহত আল-আমিনের বাবা আফসার আলী, মা আছাতন, স্ত্রী সালমা আক্তার, চাচা জারজিস আলম, ইউসুফ আলীসহ এলাকার শত শত মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, আল-আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। আগামী পাঁচ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শফিকুল ইসলাম পলাশ  জানিয়েছেন, আল-আমিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট শাজাহানপুরের খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে মামলা তুলে না নেওয়ায় আল-আমিনকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের আফসার আলীর ছেলে এবং বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধন সামগ্রীর ব্যবসায়ী ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews