1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেপ্তার ৭ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেপ্তার ৭

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩২৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে মারপিটের ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুদ রানা (৩২) মির্জাপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। হামলায় তার মা মনোয়ারা বেগম, বোন শেফালি, চাচাতো ভাই শহিদুলসহ আরও ৮ জন গুরুতর আহত হন। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদের সঙ্গে একই গ্রামের মতিয়ার রহমান মতিনের বাড়ির পাশে এক শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে আমিন ডেকে সালিশের মাধ্যমে জমি মাপযোগ করে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তা ব্যর্থ হলে বিকেলে মতিয়ার ও তার অনুসারীরা মাসুদের পরিবারকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মাসুদ মারা যান। ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান জানান, মাসুদ হত্যা মামলায় ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews