1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে প্রবাসির বাড়িতে ডাকাতি করতে এসে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা,স্বর্ণ ও নগদ অর্থ লুট - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শিবগঞ্জে প্রবাসির বাড়িতে ডাকাতি করতে এসে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা,স্বর্ণ ও নগদ অর্থ লুট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে নৃ’শং’সভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের ম’রদে’হ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রীস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত গভীর রাতে দু’র্বৃ’ত্ত’রা ঘরে প্রবেশ করে ধা’রা’লো অ’স্ত্র দিয়ে মা ও ছেলেকে কুপিয়ে হ’ত্যা করে। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লু’ট করে তারা। সকালে জানালা দিয়ে রক্তাক্ত ম’রদে’হ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদে’হ উদ্ধার করে।

পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। নি’হ’তদের ম’রদে’হ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামজুড়ে আত’ঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews