1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারের ফুল দিতে ফেরার সময় নাগরিক ঐক্য আহবায়ক ছুরিকাঘাত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারের ফুল দিতে ফেরার সময় নাগরিক ঐক্য আহবায়ক ছুরিকাঘাত

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে শহিদ মিনারের পুষ্পমাল্য দিয়ে ফেরার সময়  উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহিদুল ইসলাম(৪৫)কে ছুরিকাঘাত করা হয়েছে। আহত শহিদুলকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার শিবগঞ্জ শহিদ মিনার চত্বরে এ ঘটনা ঘটিয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান ছুরিকাহত ঘটনা নিশ্চিত করেছেন।

আহত শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য আহবায়ক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম জানান, শহিদ মিনারের একেএকে যারা পুষ্পমাল্য অর্পণ করছেন তাদের নাম বলা হচ্ছে ওখানকার মাইকে। ওই মাইকে যখন ঘোষণা করা হচ্ছে এখন পুষ্পমাল্য অর্পণ করবে নাগরিক ঐক্যর শহিদুল ইসলাম। এই শহিদুল ইসলামের নাম বলাই ক্ষিপ্ত হয়ে শিবগঞ্জ ওসি এবং ইউএনও এর সামনেই বিএনপি নেতা তাহের, এ্যাড ওহাব, আরমান, আক্কাসসহ কয়েকজন মিলে আমার স্বামীকে ছুরিকাঘাত করেছে। শহিদুল ইসলামের পিছনে উরুতে এবং বাম চোখেরপাশে ছুরিকাঘাত করা হয়েছে।

শিবগঞ্জ থানার বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল ওহাব জানান, বিএনপির নেতাকর্মীরা কেন শহিদুলকে ছুরিকাঘাত করবে। বিএনপির লোকজনকে বিভ্রান্ত করার জন্য জন্য শহিদুল ইসলাম ও তার স্ত্রী মিথ্যাচার করছেন। শহিদুল ইসলাম ছুরিকাঘাতের ঘটনায় বিএনপির কেউ জড়িত নেই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান জানান, ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews