1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জন নিহত হয়েছেন। সোমবার শেরপুর ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১) এ ঘটনায় আহত আরেক বন্ধু মোটরসাইকেল চালক একই এলাকার শাহিনের ছেলে সাগর (২১)। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক  নূর হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,   মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যান। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পিছন আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভ প্রাণ হারান। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হলে হৃদয় মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর নিহত দুইজনের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews