বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর, হত্যাসহ এক ডজ্জন মামলার আসামী আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার।
ডিবির ওসি ইকবাল বাহার বলেন, আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে আজ রোববার আদালতে পাঠানো হবে।
উল্লেখ, মতিন সরকারের ছোট দুই ভাই বহুল আলোচিত তুফান সরকার ও সোহাগ সরকার বিভিন্ন মামলায় সম্প্রতিকালে গ্রেপ্তার হয়ে কারাগারে আছে।
Leave a Reply