নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সোনাতলায় শ্যালোমেশিনচালিত অবৈধ তিন চাকার যান (ভটভটি) উল্টে কুড়ানু প্রামানিক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কুড়ানু গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। এছাড়াও তিনি গরুর মাংসের ব্যবসা করতেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু কেনার উদ্দেশে কুড়ানু প্রামানিকসহ কয়েকজন ভরতখালী হাটে যাচ্ছিলেন। পথে নুরপুর বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গরুবোঝাই ভটভটির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ভটভটিটি উল্টে গেলে কুড়ানু প্রামানিক গাড়িটির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম সাহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply