1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সড়কে মৃত্যুর মিছিল, আরও ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ার সড়কে মৃত্যুর মিছিল, আরও ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ২

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সড়কে মৃত্যুর মিছিল একদিনে দুই স্থানে মা মেয়েসহ ৪ জন নিহত। শেরপুরে  রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের মোটরসাইকেল আরোহী নাঈম (২১) এবং সেলিম (২২)। আহতদের মধ্যে একজন রিফাত রহমান (২১) একই এলাকার লিটনের ছেলে।
জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এই সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাঈম নিহত হয়।
জিতু নামে এক স্থানীয় ব্যক্তি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সেলিমকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেও তার মৃত্যু হয়।
 শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ, এর আগে বুধবার দুপুরে জেলার দুপচাঁচিয়া উপজেলায় এক ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। গত সোমবার দুপুরে বগুড়া শহরতলীর চারমাথা এলাকায় হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews