নিজস্ব প্রতিবেদক
আজ ১লা ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় বগুড়া উপশহরের দরুস সুফ্ফা বিদ্যায়তনে “বগুড়াস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির” এক আলোচনা সভা সংগঠনের সভাপতি সাংবাদিক এম সিরাজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হালিমের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক মোঃ রুহুল আমিন৷ সভায় বগুড়াস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ১৪ দফা দাবি সম্পর্কে আলোচনা করা হয়। সভায় অতিথি জনাব রুহুল আমিন দেশে বিদেশে বিভিন্ন আঞ্চলিক সংগঠন এলাকার উন্নয়নে ও নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রতি বৃদ্ধিতে কাজ করছে বলে উল্লেখ্য করে বগুড়াস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি গঠন সময়উপযোগী। বঞ্চিত এ এলাকায় একটি বিশ্ববিদ্যালয়, সব্জি গবেষণা একাডেমী,সব্জি হিমাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন তার বক্তব্যে শিবগঞ্জবাসীর কল্যণে তিনি তার প্রতিষ্ঠান সর্বাত্মক সমর্থন দেওয়ার কথা বলেন।
অন্যন্যদের মধ্যে বীমা কর্মকর্তা রেজাউল করিম, আনোয়ার হোসেন, আব্দুস সালাম,সিরাজুল হক গাজিউল হক, আব্দুল ওহাব হামিদুল ইসলাম, ইমরানুল হক, মতলবুর রহমান, আবু রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply